বুধবার ১০ জুন ২০২৬
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৪৮৬)
লক্ষ্মীপুরে একটি ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার আকবর কোম্পানি নামক একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের পুত্র ও  নিহত আলাউদ্দিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

মো. আলা উদ্দিন নামে ইটভাটার একজন শ্রমিক জানান, দুজনই ইট ভাটার লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে থাকা টিনসেট ঘরে বিশ্রাম নিতে গেলে ওই ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘরে শর্ট সার্কিট হয় ৷ এতে ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দোলন আক্তার বলেন, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft