শনিবার ৪ এপ্রিল ২০২৬
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ১৪০)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪এপ্রিল) উপজেলা মিল মালিক ও খাদ্য সমিতির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোতালেব। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে কিন্ডারগার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই সংবর্ধনা তাদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মোতালেব বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঝিনাইগাতীর শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত গর্বের। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল মাহমুদ জানান, চলতি বছর থেকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক শিক্ষার মধ্যে আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, উপজেলার মোট ২১টি কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে ১২০ জন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) ও উৎসাহমূলক নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft