সোমবার ১৩ এপ্রিল ২০২৬
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৪:১০ পিএম  (ভিজিট : ৭৩৮)
দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

নতুন সময়সূচিতে যা থাকছে-

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রবিবার থেকে ব্যাংকগুলোর লেনদেন ও অফিস কার্যক্রম নিচের সময়সূচি অনুসরণ করবেÑ

ব্যাংকিং লেনদেনের সময়: সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

এছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রবিবার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, এখন থেকে দেশের সব শপিং মল-দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে আলোকসজ্জা না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর বক্তব্য: ‘জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা’
পাকুন্দিয়ায় ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ তেল-আটা জব্দ, জরিমানা ও কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft