সোমবার ২৭ জুলাই ২০২৬
সরকারি পাটবীজ সংরক্ষণের অপরাধে কৃষি কর্মকর্তা ও দোকানিকে অর্থদণ্ড
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ৪০৭)
সিরাজগঞ্জ কাজিপুুর উপজেলায় কৃষকের বিনামূল্যে বিতরণের সরকারি ২৩০ প্যাকেট পাটবীজ অবৈধভাবে  সংরক্ষণের অপরাধে  উপসহকারী কৃষি কর্মকর্তাকে ৫০ হাজার টাকা ও দোকানদারকে ৪০ হাজার  টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) 

শনিবার (৩ এপ্রিল) রাতে ভানুডাঙ্গা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন - উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম চরবুরুঙ্গী গ্রামের সামচুল হক মন্ডলের ছেলে ও দোকানদার মো. গোলাই ভানুডাঙ্গা গ্রামের গফুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাজিপুর কৃষি অফিসের কৃষকের মাঝে ২৩০ প্যাকেট পাটবীজ  মিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল।  সেই সরকারি পাটবীজ দোকানদার সংরক্ষণ করেন। সরকারি লেবেল দেখে জনগণ দোকানদারকে ধরে ফেলে।  এসময় জনগণ পুলিশকে খবর দেন।  পুলিশ এসে ঘটনার  সত্যতা পেলে  কাজিপুর নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ব্লক সুপার ভাইজার মো. আব্দুস সালাম ও দোকানদার মো. গফুরকে  অর্থদণ্ড প্রদান করেন।

বীজ আইন ২০১৮ এর ২৪(১) ধারায় মো. আব্দুস সালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড  এবং দোকানদার গোলাইকে উক্ত একই আইনে ২৫ ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভবিষ্যতে অপরাধ না করার সর্তে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft