সোমবার ২৫ মে ২০২৬
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৬৮১)
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন ৩২ বছরের চাকুরী জীবন শেষে বিদায় নিয়েছেন। 

বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। কর্মদিবস শেষে বিকেলে তাকে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে পৌছে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় স্কুল মাঠে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তিনি ১৯৯২ সালের নিজে জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করার পর থেকেই ওই স্কুলের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ আগে দুপুরে স্কুল মাঠে শিক্ষক বেলাল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বড়শশী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ ও বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর এ কে এম সারওয়ার জাহান আহমেদী। বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম সরকার, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, নুরুল আমীন, আব্দুর রহিম প্রমূখ।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft