বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৪৭৪)
পঞ্চগড়ে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৪ এপ্রিল) সকালে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও এর মহানন্দা ইকো কটেজে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দুপুরে  বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম  আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দাযিত্ব পালন করবেন।

অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও  বাংলা টি ম্যানুফ্যাকচারীর মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের মো. আসাদুজ্জামান ও ফারইষ্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান, কোষাধ্যক্ষ পদে সুপ্রিম টি গার্ডেনের আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।

এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০ টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

নির্বাচনের নতুন কমিটির সভাপতি নিয়াজ আলী চৌধুরী বলেন, বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋন সুবিধা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে। 

সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা সকল সদস্যদের সঙ্গে নিয়ে এক যোগে কাজ করবো।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft