শনিবার ৪ এপ্রিল ২০২৬
বদলগাছীতে কৃষকদের সার-বীজ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৫৩)
নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) এর সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহান ছনি এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।

বক্তব্য শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে সার ও বীজ তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।  

পরিশেষে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা বদলগাছীর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft