শনিবার ৪ এপ্রিল ২০২৬
পাকুন্দিয়ায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ১১০)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ কার্যক্রম শুরু করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।

এর আগে বিতরণ কার্যক্রমের শুরুতে উপজেলার কৃষির আবাদ, উৎপাদন এবং সম্ভাবনা  নিয়ে  স্বাগত বক্তব্য রাখেন- পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম। তিনি বলেন, প্রণোদনা কর্মসূচির আওয়তায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউস ধানের বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও তিনি এ উপজেলায় উৎপাদিত বিপুল পরিমান সবজি সংরক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন (ভিপি), মো. আব্দস ছাত্তার, মো. এরফান উদ্দিন, মো. এমদাদুল হক মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহীন আলন জনী প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft