মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সিলেটে তেল নেওয়ার সময় পেট্রোল পাম্প কর্মীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : )
সিলেট নগরের একটি পেট্রোল পাম্পের কর্মীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান।

সোমবার সন্ধ্যায় নগরের চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোল পাম্পে ছুরিকাঘাতের ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়।

গ্রেপ্তারা হলেন- নগরের চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), একই এলাকার ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) এবং প্রয়াত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় মোটরসাইকেলে কয়েকজন তরুণ ওই পাম্পের সিরিয়াল ভেঙে জ্বালানি নেওয়ার চেষ্টা করেন। এতে পাম্প কর্মীরা বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পাম্পকর্মীর ওপর হামলা চালায়।

মারধরের পাশাপাশি এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়। পরে এ ঘটনায় পাম্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন।

এদিন রাতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাইফুল ইসলাম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মহানগর পুলিশের এ কর্মকর্তা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft