মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধে চার প্রবাসী নিহত, আহত ১০: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : )
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে আমাদের এখন পর্যন্ত চারজন প্রবাসী প্রাণ হারিয়েছেন ও ১০ জন আহত হয়েছেন। আহতদের সৌদি আরবের বিভিন্ন নামী হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজখবরও রাখা হচ্ছে। আমরা প্রতিটি ঘটনার খবর পাওয়া মাত্র সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রথন দিন থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। প্রবাসীদের যেকোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিমানবন্দরে মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন আহমদ আলী।

সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত আলীর মরদেহ গ্রহণ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft