শনিবার ৪ এপ্রিল ২০২৬
সিআরএ’র ইফতার মাহফিলে এমপি সাঈদ আল নোমান
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:২১ পিএম   (ভিজিট : ৫৭৪)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ।

রবিবার (৮ মার্চ) বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা এস খোদা তোতন, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, জাতীয় নাগরিক অধিকারের এস এম আবুল বরকত আকাশ, সাংবাদিক এস এম পিন্টু, কামরুজ্জামান রনি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, রাজু আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft