রবিবার ২৯ মার্চ ২০২৬
সেই ইবি শিক্ষিকার শরীরে ২০টি আঘাতের চিহ্ন, ময়নাতদন্ত রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : )
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার শরীরের বিভিন্ন স্থানে ধারালো কিছু দিয়ে ১৮ থেকে ২০টি আঘাতের চিহ্ন সনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। এরপর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। ময়নাতদন্ত করেন আরএমও হোসেন ইমাম।

তিনি সাংবাদিকদের জানান, নিহত শিক্ষিকার গলা, বুক, পেট, হাত-পাসহ বিভিন্ন স্থানে ১৮ থেকে ২০টি আঘাতের চিহ্ন দেখা গেছে। তাতে মনে হয়েছে, ঘটনার সময় ধস্তাধস্তি হয়েছে। এতে ভিন্ন ভিন্ন স্পটে আঘাত পান।

আরএমও হোসেন ইমাম বলেন, নিহত শিক্ষকার গলার নিচে সজোরে আঘাত করা হয়েছে। এতে গভীর ক্ষত হয়েছে। ধারণা করা হচ্ছে, এতেই তার মৃত্যু হয়েছে। বাকি আঘাত গুরুতর ছিল না।

গতকাল বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে নিজ কক্ষে অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে হত্যা করেন বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় আজ সকালে নিহত শিক্ষিকা অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন— কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান।

এদিকে আজ জোহরের পর কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আসমা সাদিয়া রুনার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্তানে দাফন করা হয়।

নিহত সাদিয়া রুনার বাবা জানাজায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘সে আমার বড় মেয়ে তার ভুল ত্রুটি হলে তাকে সবাই মাফ করে দেবেন আর দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত দান করেন। আসল খুনিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার হয় সেই প্রত্যাশা করছি।’

জানাজায় উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিহত পরিবারের পাশে সার্বক্ষণিক অভিভাবক রূপে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ঘটনাটি সিআইডি পুলিশ সংস্থাও তদন্ত করছেন।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft