রবিবার ১৯ এপ্রিল ২০২৬
জাবি শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রশক্তির মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ২৪১৬)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ এবং সারাদেশে ক্রমবর্ধমান নারী সহিংসতার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। একইসাথে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের 'রহস্যজনক নীরবতা' ও নির্লিপ্ততার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। অথচ এমন ঘৃণ্য ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।"

কর্মসূচি থেকে নরসিংদী, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তারা আরও বলেন,"অপরাধীদের আশ্রয়দাতা, মদদদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার দায় প্রশাসন বা সরকার কেউই এড়িয়ে যেতে পারে না। আমরা অবিলম্বে সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।"

মানববন্ধন শেষে ছাত্রশক্তির প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আজকালের খবর/আরএম









Advertisement
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft