রবিবার ২৯ মার্চ ২০২৬
‘নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে 'কফিনে'
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : )
ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরের মধ্যে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর প্রথম পাতায় ‘নরকে স্বাগতম’ (Welcome To Hell) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে, তবে তারা কেবল ‘কফিনে’ বন্দি হয়েই ফিরবেগত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই খবরটি আসার পরপরই তেহরানের পক্ষ থেকে এমন চরম বার্তা দেওয়া হলো।

বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সেনা মোতায়েন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিরই অংশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে, যুদ্ধ বন্ধে তেহরানের সাথে শান্তি আলোচনা চলছে, কিন্তু সেনাসংখ্যা বাড়ানোর এই উদ্যোগ অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে ট্রাম্পকে আরও বেশি সামরিক বিকল্প দেওয়ার লক্ষ্যেই এই অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। এসব সেনাকে ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল ‘খার্গ দ্বীপ’-এর কাছাকাছি অবস্থানে রাখা হতে পারে।

এদিকে তেহরানের এক কর্মকর্তা গত বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তবে ইরান তাদের ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের সক্রিয় করবে। এর ফলে লোহিত সাগরে জাহাজ চলাচল পুনরায় বন্ধ করে দিয়ে যুদ্ধের একটি নতুন ফ্রন্ট বা রণাঙ্গন খুলে দেওয়া হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো বলছেন যে, স্থল যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই এবং পরিস্থিতি স্বাভাবিক করার আলোচনা ‘খুবই ইতিবাচক’ভাবে এগোচ্ছে।

অন্যদিকে রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার তারা তেহরানের প্রাণকেন্দ্রে ‘ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার’ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একই দিনে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি বাবলুর রহমান খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft