সোমবার ২৫ মে ২০২৬
একটা একটা শিবির ধরে জবাই করার হুমকি জবি ছাত্রদল নেতা মান্নানের
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৪৮৪৩)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা মো: আব্দুল মান্নানের এর একটি ফেসবুক পোস্টে শিবির'কে প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ফেসবুক পোস্টে তিনি লিখেন, " একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জোবাই কর"

গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে হুমকি দেন তিনি।

অভিযুক্ত মো: আব্দুল মান্নান জবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। 

মান্নানের এই পোস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী ও শিক্ষক সমাজের একাংশ মনে করছেন, এটি শুধু গুম-খুনের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও অস্থিতিশীল করার প্রচেষ্টা।

এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবির নেতা ও জকসুর সমাজসেবা ও ছাত্রকল্যাণ মোস্তাফিজু'র রহমান বলেন, শিবির ধরে জবাই করার ঘোষণা দিয়েছেন জবি ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল মান্নান।

ছাত্রলীগ এই স্লোগান দিতে দিতে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ছাত্রশিবির কিন্তু স্বমহিমায় বাংলার মাটিতে টিকে আছে।  আপনারা শিবিরকে জবাই করার চেষ্টা করে দেখুন, সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্রজনতাই নিবে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি এই বিষয়টি সম্পর্কে অবগত নই, তবে যদি কেউ এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।



কাওছার আল হাবীব/আজকালের খবর









আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft