রবিবার ২৯ মার্চ ২০২৬
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : )
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঁদপুর ওয়াপদা বেড়ি সড়কের বেহাল দশা। প্রায় বিশ বছরেও লাগেনী কোন উন্নয়নের ছোঁয়া। 

রবিবার (২৯মার্চ) সরজমিনে গেলে উপজেলার (১নং) কাঞ্চনপুর ইউনিয়নের মুন্সিবাড়ির দরজা থেকে কাটাখালী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশার কথা তুলে ধরেন স্থানীয় তাজুল ইসলাম। এসময় তিনি দৈনিক আজকালের খবর এর প্রতিনিধি শাহ আলম কে বলেন,বহু সরকার এসেছে কিন্তু এই রাস্তা নিয়ে আশা দিয়ে কেউ কোন উদ্যোগ গ্রহন করেনি। আমরা অসুস্থ রোগী,স্কুল,মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিপাকে রয়েছি। 

এলাকাবাসী জানান,উপজেলার উত্তর পশ্চিম অঞ্চলের কয়েক হাজার মানুষের যাতায়াতের প্রধান একটি সড়ক রামগঞ্জ টু চাঁদপুর ওয়াপদা বেড়ি সড়ক।এখানে রয়েছে হযরত সৈয়দ শাহ মিরান(রঃ) এর মাজার শরিফ ৮টি স্কুল মাদ্রাসা ও স্বাস্থ্য ক্লিলিনিক ও চৌধুরী বাজর। ফলে প্রতিনিয়ত হাজার মানুষ জীবন ঝুঁকি ও অধিক ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। 

স্থানীয়,আব্দুর রফিক বলেন, বারবার বলে ও রাস্তা টি নিয়ে কিছুই হয়নি। আমরা কার কাছে বলবো।প্রতিদিন ঝুঁকি নিয়ে ও অধিক ভাড়া দিয়ে রামগঞ্জ বাজার, স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।অনেক সময় রাস্তার কারনে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে যেতে হয়। আমরা এমপি মহোদয়ের কাছে এই রাস্তার নিয়ে ব্যবস্থা গ্রহনের জোর দাবি করছি।

তিনি আরো বলেন,এভাবে চলতে থাকলে রাস্তার যোগাযোগ বিছিন্ন হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে ওই এলাকার মানুষ জীবন ঝুকি নিয়ে চলাচল করছে। আর কিছু দিন পর পর ঘটছে সড়ক দুর্ঘটনা।

আজকালের খবর/আরএম









Advertisement
সর্বশেষ সংবাদ
পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার
দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভূমধ্যসাগরে নৌকাডুবি : চক্র খুঁজে বের করার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
‘আলী’তে সাজু মামা হয়ে অনন্য শওকত সজল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft