মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
ইবিতে ইসলামিক ফাউন্ডেশন কর্ণার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৬৯৬)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ফিতা কেটে তিনি উদ্বোধন  করা হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী  ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) খোন্দকার আব্দুল মজিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ।

গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ জানান, কর্নারে মোট ১৭২৭টি বই স্থান পেয়েছে। ডেকোরেশন সহ সর্বসাকুল্যে ১৬ লাখ টাকা ফান্ডিং করেছে ইসলামি ফাউন্ডেশন। সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রথমেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্নারের প্রস্তাবনা দেন। যার পরিপ্রেক্ষিতে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্নার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালকের (ডিজি) সাথে আলোচনা করলে তিনি কিছু উদ্ভাবনী (Innovative) পদক্ষেপের প্রস্তাব জানতে চেয়েছিলেন। দীর্ঘ ১৬ বছর তৎকালীন সরকার বই প্রকাশ করতে দেয়নি। তাই আমি প্রস্তাব করলাম যে, বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানকার লাইব্রেরিগুলোতে ইসলামী ফাউন্ডেশনের বই থাকা বাধ্যতামূলক। ডিজির সঙ্গে সাক্ষাৎকারে আমার মূল প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘কর্নার’ প্রতিষ্ঠা ও মোবাইল লাইব্রেরি চালু করা। যা বর্তমান বাস্তবায়নের পথে।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft