
কমিউনিটি বেইজড অ্যাওয়ারনেস অ্যান্ড এনগেজমেন্ট ফর সেফ, লিগ্যাল অ্যান্ড ইনফর্মড ইয়ুথ মাইগ্রেশন” শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা কনসালটেন্সিদের সাথে এক পরামর্শ কর্মশালা সোমবার (২ মার্চ) সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে আইডিয়া এবং সহযোগিতায় ছিল দি এশিয়া ফাউন্ডেশন।
উক্ত কর্মশালায় মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ১৮ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষা কনসালটেন্ট, ২ জন অভিভাবক, ২ জন স্থানীয় নেতা, ১ জন প্রত্যাগত অভিবাসী এবং প্রকল্পের ৪ জন কর্মী।
উদ্বোধনী অধিবেশন ও প্রকল্প পরিচিতি েকর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। বক্তারা নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক কাগজপত্র, ভিসা প্রক্রিয়া, আর্থিক স্বচ্ছতা এবং প্রতারণা প্রতিরোধ বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা উল্লেখ করেন, সঠিক তথ্য ও সচেতন সিদ্ধান্ত গ্রহণই নিরাপদ অভিবাসনের প্রথম ধাপ। এ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং যুবদের ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন থেকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা কনসালটেন্সি বিষয়ক দলীয় আলোচনা দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনায় অংশ নেন। আলোচনায় শিক্ষা কনসালটেন্সির ভূমিকা, দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে মতবিনিময় হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা সেবা ফি, ভর্তির নিশ্চয়তা, ভিসা প্রসেসিং এবং বিদেশে পৌঁছানোর পর সহায়তা সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা ও উদ্বেগ তুলে ধরেন।
উপস্থিত কনসালটেন্টরা নৈতিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনায় সঠিক তথ্য সরবরাহ, নির্ধারিত নীতিমালা অনুসরণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ উঠে আসে।
পরে প্রশ্নোত্তর পর্বে ফ্যাকড ক্যাবের সভাপকি ফেরদৌস আলমের সাথে অংশ নেন অংশগ্রহণকারীরা।
সমাপনী অধিবেশনে কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরা হয় এবং নিরাপদ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কমিউনিটি, শিক্ষা কনসালটেন্সি, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগই নিরাপদ, বৈধ ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাওছার আল হাবীব/আজকালের খবর