মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
নরসিংদীতে প্রতিবন্ধীদের মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : )
নরসিংদীর বিভিন্ন বয়সী দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার দেড়শত প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী। 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, একটি পরিবারে প্রতিবন্ধী থাকা কতটা কষ্টের সেটা সে পরিবার তথা বাবা-মা ই জানেন। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে বাবা মায়ের অনুপস্থিতিতে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের একটা ঠিকানা থাকে সেজন্য প্রতি জেলায় একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা জরুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে, এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। 

তিনি আরো বলেন, দীর্ঘদিন যে অগণতান্ত্রিক মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, তারা নির্যাতিত নিপীড়িত প্রতিবন্ধীদের প্রতি তাদের কোন দায়বদ্ধতা ছিল না, লুটপাট, দুর্নীতিই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। নির্বাচনী ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল দুস্থ অসহায়দের সহায়তা করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft