শনিবার ১৮ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সোনারগাঁয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, আহত ৩
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ২:৫৮ পিএম  (ভিজিট : ৪৫১)
সংবাদ সম্মেলনে যুবদল নেতা আশরাফ প্রধান

সংবাদ সম্মেলনে যুবদল নেতা আশরাফ প্রধান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের কর্মী ও যুবদল নেতা আশরাফ প্রধানের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার প্রতাপের চর এলাকায় তিনি সংবাদ সম্মেলনে হামলার আদ্যপ্রান্ত তুলে ধরেন যুবদল নেতা আশরাফ প্রধান।  

তিনি বলেন, হামলায় তিনজন আহত হয়েছেন। এসময় বাড়িঘর, গাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ তোলা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ভূক্তভোগী আশরাফ প্রধান। 

সংবাদ সম্মেলনে বলা হয়,  উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানের বাড়িতে গত শুক্রবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের ভাতিজা পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী ও স্বপনের নেতৃত্বে মাহাবুব, জুয়েল, হান্নান বেপারী, রিয়ন, রিয়াদ, আবু সাইদ নোমানসহ প্রায় ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী আশরাফ প্রধান, সমর্থক ইসমাইল,সালাউদ্দিন ও জিয়াউর রহমানের বাড়িতে হামলা করে।

এসময় ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে দুটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেল ও সিএনজি ভাংচুর করা হয়। এছাড়াও পার্শ্ববর্তী বউ বাজার এলাকায় জিয়াউর রহমানের দোকানপাটে ভাংচুর করা হয়।  এতে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আশরাফ প্রধান। হামলার আশরাফ প্রধানের জামাতা আকাশ মিয়া, ভাগিনা লিমন ও ভাড়াটিয়া মিলন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন। ফলে নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের লোকজন তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের শাসনআমলে তারা এতো নির্যাতিত হননি। তিনি বিএনপি করতে গিয়ে ১৬ বছরে ৩৬টি মামলার আসামি হয়েছেন। ৫ বার জেলে গিয়েছেন। বর্তমানে বিএনপির সংসদ সদস্যের ভাই, ভাতিজাদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। 

তিনি বলেন,  হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। একদিকে হামলাকারীদের বাধা দিলে অন্যদিকে আরেকদল এসে হামলা করে। দফায় দফায় হামলা করে ভাংচুরে করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে তিনি এ নির্যাতনের সমাধান চেয়েছেন।  

অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তারা উভয় পক্ষই আত্মীয় স্বজন। নিজেরাই বিষয়টি মিমাংসা করে নেবেন।  

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছেন। এখনও কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, আশরাফ প্রধান একজন সন্ত্রাস ও চাঁদাবাজ। হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত বাংলাদেশের কৃষি
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft