বুধবার ১৩ মে ২০২৬
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৬৭৩)
ঝালকাঠিতে চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহাম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আরিফুল রহমান সজিবের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হামলার ঘটনাটি যারা দেখেছেন তারা জানিয়েছেন, "গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠির সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খানের ১৩ বছর বয়সী কিশোর ছেলে সাকিন খান নামাজ শেষে বাসায় ফেরার পথে সজিব নামের এক যুবক তাকে রাস্তায় আটকায়। অভিযোগ রয়েছে, এ সময় সাকিনকে মারধর করে তার পকেট থেকে ৬০০ টাকাও নিয়ে নেওয়া হয়।"

এ ঘটনার পর সাকিনের মা স্থানীয় যুবদল নেতা রাজু আহাম্মেদের কাছে বিচার দাবি করেন। রাজু আহাম্মেদ তাকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন বলে জানা গেছে। 

বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেলে গাবখান সেতুর পশ্চিম প্রান্তে  এলাকাবাসী সজিব হাওলাদারের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এ সময় রাজু আহাম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হলে সজিব ও তার চাচাতো ভাই রাজুর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে সজিব হাওলাদার "দা" নিয়ে রাজুর মাথায় আঘাত করেন এবং এলোপাতাড়ি কোপ দেন। এতে রাজুর মাথায় গুরুতর জখম হয় এবং হাতের রগ কেটে যায়।

স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেয়। পরে রাতে সেখানে অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে।

ঘটনার রাতেই ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, অভিযোগ গ্রহন করেছি এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft