মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমা রাণী বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর ঘর থেকে দগ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা রানী চৌধুরীপাড়া এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হবিগঞ্জের মৃত রানু শীলের মেয়ে সীমা রাণীর সাথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের সাথে বিবাহ সম্পন্ন হয়। তাদের ৭ বছরের ও ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশী এক নারী সিমারানীর ঘরের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডেকে আনে। পরে ঘরের ভেতরে ঢুকে বাথরুমের মধ্যে দগ্ধ অবস্থায় সীমা রানীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর স্বামীর  পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে এই ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে। তবে বিদ্যুৎস্পৃষ্টে এমন ঘটনা ঘটার কোনো কারণ আমরা পাচ্ছি না। মরদেহের পাশ থেকে কেরোসিনের বোতল পেয়েছি। এটি আসলে আত্মহত্যা নাকি হত্যাকান্ড তা রহস্যজনক। সেই রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
তিন দেশের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’
বালিয়াকান্দিতে জ্বালানি তেলের মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft