রবিবার ২৪ মে ২০২৬
নবীনগরে বাজার পর্যবেক্ষণে এমপি আব্দুল মান্নান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৪১১)
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড: আব্দুল মান্নান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মনসুর কে সঙ্গে নিয়ে নবীনগর পৌর শহরের,  মুদীবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে এমপি এড:আব্দুল মান্নান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন।

তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। রমজানে সাধারণ মানুষের কষ্ট যেন না বাড়ে, সে জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করতে হবে। কেউ অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে, তবে আমরা চাই সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

আজকালের খবর/আর এম









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft