মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : )
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গরু হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন।দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়।

গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft