বুধবার ১৩ মে ২০২৬
হত্যা মামলার ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৪৫০)
রংপুরের মিঠাপুকুরে জমি-জমা বিরোধের জেরে ফুফাতো বোনকে হত্যার মামলায় ৩১ বছর পর মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসাসি শফি উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে জেলার বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফি উদ্দিন মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। 

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ১৯৯৫ সালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতে বোনকে খুন করে। এ নিয়ে মিঠাপুকুর থানায় মামলা হয় এবং পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ড রায় দেন। হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসামি শফি উদ্দিন বদরগঞ্জ উপজেলায় বসবাস করতে থাকেন। 

সম্প্রতি আদালতের রায় বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। বিষয়টি র‌্যাব-১৩ অবগত হয়ে বৃহস্পতিবার বদরগঞ্জে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শফিকে মামলার ৩১ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সাজাপ্রাপ্ত আসামি শফি ্উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তাস্তর করা হয়েছে। 



কাওছার আল হাবীব/আজকালের খবর








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft