মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : )
ঢাকা- সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খড়মপুর ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার পথে খড়মপুর ব্রীজ অতিক্রম করার সময় অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
তিন দেশের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’
বালিয়াকান্দিতে জ্বালানি তেলের মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft