মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। ইসমাইল ও আলকাস নামে  দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তমুল বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইল কে মাথায় আঘাত করে। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে ঢলে পড়েন।
পরে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত নবীনগর  উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয়রা জনান, দুই ভাইয়ের মধ্যে দির্ঘদিনযাবৎ জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা চলছিলো।এ বিষয়ের মিমাংসার জন্য বুধবার বিকেলে গ্রাম্য সাহেব-সর্দারা বসার কথা ছিলো। তার আগেই তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করলে ছোটভাই লাঠি দিয়ে বড়ভাই কে আঘাতে করলে ঘটনাস্থলেই বড়ভাই ইসমাইল মৃত্যু বরণ করেন।

অপরদিকে ঘটনার পর থেকে আলকাস ও তার পরিবারের লোকজন বাড়িছাড়া রয়েছে। নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে গোলযোগ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft