মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শিক্ষা কর্মকর্তাকে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : )
রংপুরে শিক্ষা কর্মকর্তাকে আট লাখ টাকা ঘুষ দিতে এসে মাইদুল ইসলাম নামে এক শিক্ষক আটক হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে ঘুষের টাকাসহ পুলিশের হাতে তুলে দেন। 
 
জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন কর্মচারীকে এমপিও ভুক্ত করতে গত ৯ ফেব্রুয়ারি শিক্ষা অফিসার রোকসানা বেগমের সাথে তার কার্যালয়ে দেখা করেন মাইদুল ইসলাম। ওই দিন তিনি মাইদুলকে অবৈধভাবে এমপিও ভুক্তির সুপারিশ প্রদানে নাকোচ করে দেন। 

সোমবার দুপুরে পুনরায় দুপুরে শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগমের কার্যালয়ে আসেন মাইদুল এবং মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানান এক শিক্ষকের এমপিওভুক্তির জন্য ৫ লাখ ও তিন কর্মচারীর জন্য আরও ৩ লাখসহ মোট ৮ লাখ টাকা তিনি নিয়ে এসেছেন।

 বিষয়টি দেখে শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ডাকেন এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেন।    

এ বিষয়ে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি কচাইকাটা স্কুলের সাবেক শিক্ষক। ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ও তিন কর্মচারীর জন্য ম্যাডামের কাছে আগে এসেছিলাম। তখন তিনি কাজটি না করার কথা জানিয়েছিলেন। পরে একজন বলেছিল যে টাকা-পয়সা দিলে কাজ হতে পারে। সেজন্য আজ ৮ লাখ টাকা নিয়ে এসে ম্যাডামের কাছে কাজটি করিয়ে নিতে চেয়েছিলাম। 

তিনি আরও বলেন, আমি মানুষের জীবন বাঁচাতে এসেছি। আমি জানতাম না যে ম্যাডাম ঘুস নেন না। তাকে আট লাখ টাকা ঘুস দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।
এর জন্য আমার জেল হলে হোক। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০১৩ সাল থেকে ২১ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভঅবে অনলাইনে জরিপে না থাকতে হবে। এটি না হলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সুপারিশ করার কোন সুযোগ নেই। যদি মন্ত্রণালয় কোনো ক্ষেত্রে তা শিথিল করে তবে হতে পারে। রংপুর অঞ্চলের এমন ফাইল অনেক পড়ে রয়েছে। 

আটক ব্যক্তি কেন পুনরায় এসেছেন জিজ্ঞাসা করলে তিনি জানায়, এমপিও ভুক্তির সুপারিশের জন্য টাকা নিয়ে এসেছেন। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শক্রমে তাকে পুলিশে দেয়া হয়েছে।  

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহাজাহান আলী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক মাইদুল টাকাসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
তিন দেশের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’
বালিয়াকান্দিতে জ্বালানি তেলের মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft