মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
বিএনপি এখন চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে: হাসনাত
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : )
বিএনপির ভেতরে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বলে মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।  

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী আজ নিজেদের দলেই কোণঠাসা হয়ে পড়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় ‘শিশু পার্কে’ আয়োজিত এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির অনেক ভাই এখন আমাদের কাছে এসে গোপনে কান্নাকাটি করেন। তারা বলেন,- ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটা ধরে রাখলাম, আগাই নিলাম। কিন্তু এখন চাঁদাবাজরা এসে দলটা দখল করে নিয়েছে। ৫ আগস্টের পর মামলাবাজরাও দখল নিয়েছে।

তিনি বলেন, যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও গ্রামেগঞ্জে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা তখন দলটির ভেতরে ইনসাফ খুঁজে পেতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল, যাদের গত ১৭ বছরে খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো এসে দল দখল করে নিয়েছে।

বিএনপির ত্যাগী কর্মীদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, অনেকে এসে বলেন,-  কার জন্য পরিশ্রম করলাম, কিসের জন্য ত্যাগ স্বীকার করলাম? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে। অথচ আমরা কেউ চাঁদাবাজি করি না।

উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তোমাদের অনেকেই ভোটার নও, তোমরা আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনদের বলবে- পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটি ভোট দিতে। এটা বলতে পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলে গণ্য হবে।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft