মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সোনাতলায় পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : )

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারী) বিকেলে সোনাতলা শহীদ সৈকত চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীর পক্ষে জনমত গড়তে এই সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা পৌরসভা শাখা।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন ​উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান: কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলা। ​সহকারী অধ্যাপক ফজলুল করীম: আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাতলা উপজেলা।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা, সোনাতলা উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ ও উপজেলার দিঘলকান্দি গ্রামের শহীদ আব্দুল আহাদ সৈকতের পিতা নজরুল ইসলাম সভায় উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন।

​​বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা পৌরসভার আমীর জাহিদুল হক জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এলাকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।

জনসভায় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম লক্ষ্য করা গেছে।
বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষ যদি নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে, তবে বগুড়া-১ আসনে 'দাঁড়িপাল্লা'র বিজয় নিশ্চিত। সমাবেশ শেষে একটি মিছিল সোনাতলা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।



কাওছার/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft