বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান খান শামীম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ হাসান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় আমি অতীতে জনগণের সুখ-দুঃখে পাশে ছিলাম, বর্তমানে আছি এবং আগামী দিনেও ইনশাআল্লাহ পাশে থাকবো।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
আজকালের খবর/ এমকে