রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
নন্দীগ্রামে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে দুইজন নিহত
নন্দীগ্রাম, বগুড়া, প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পালপাড়া এলাকায় ওমরপুর-তালোড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত হয়েছেন, দারিয়াপুর  গ্রামের মৃত ইব্রাহীম আলী মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) ও নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চাঁন মিয়া সুইট (৫০)। চাঁন মিয়া সুইট কৃষক ও আজিজার রহমান আনসার সদস্য ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামরুল মাঠে আলুর জমি সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চাঁন মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তার মোটরসাইকেলে উঠেন।

মোটরসাইকেলটি দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজন সড়কে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চাঁন মিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/আরএম








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
আজ শুভ মাঘী পূর্ণিমা
চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft