মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
১১ দলীয় জোট জিতলে কুমিল্লাকে বিভাগ করা হবে: আসিফ মাহমুদ
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : )
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। তিনি বলেন, বিভাগ করার সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে আছে।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকারের একটি নতুন রূপরেখা প্রকাশ করা হবে। বিগত ১৭ বছরের নিপীড়ন এবং পরবর্তী ১৭ মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতেই এই ১১ দলীয় জোট গঠিত হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম,খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। তরুণদের জন্য ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তরুণদের ভাতার ওপর নির্ভরশীল না করে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে। 

আসিফ মাহমুদ দাবি করেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft