মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৬ পিএম   (ভিজিট : )
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির নেতারা।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে নেতাকর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচিসহ বিএনপির নেতারা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম সংগ্রহ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনসহ তিনটি আসন থেকে নির্বাচন করবেন। বুধবার দুপুর ২টার দিকে তার পক্ষ থেকে সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। খালেদা জিয়া দিনাজপুর থেকে এবারই প্রথম এখান থেকে নির্বাচন করবেন।

সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি মনোনয়ন ফরম সংগ্রহ করে বলেন, খালেদা জিয়া দিনাজপুরের মেয়ে। কিন্তু কোন নির্বাচনে তিনি দিনাজপুর থেকে নির্বাচন করেননি। তার জীবনে যতগুলো নির্বাচন করেছেন কোন নির্বাচনে তিনি পরাজিত হননি। এই নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন। রেকর্ড সংখ্যক ভোট দিয়ে খালেদা জিয়াকে দিনাজপুরের মানুষ বিজয়ী করবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft