মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:০১ পিএম   (ভিজিট : )
সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি সমর্থকরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সংগীতা মোড় থেকে বিক্ষোভ মশাল মিছিলটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীদের দাবি, আসনটিতে সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে। দলের প্রার্থী মনোনয়ন পুনঃবিবেচনার আহব্বান জানান নেতাকর্মীরা।

বিক্ষোভে অংশ নেন বিএনপি নেতা অজিহার রহমান, মতিউর রহমান, রশিদুর রহমান, আহাদ আলীসহ আরও অনেকে।

উল্লেখ্য, সাতক্ষীরা-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিকে প্রার্থী হিসেবে পেতে চান বিক্ষোভে অংশগ্রহণকারীরা।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft