মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরা-২ সদরে বিএনপির মনোনয়ন দাবিতে আব্দুল আলিমের সমর্থকদের মশাল মিছিল
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম   (ভিজিট : )
সাতক্ষীরা-২সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল এবং আব্দুল আলীমের মনোনয়ন দাবিতে ১৬তম দিনেও মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা সদরের বিসিক শিল্পনগরী মোড় থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে নেতাকর্মীরা। এরপরে মিছিলটি তালতলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে শহরের আমতলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছিলেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।


এ সময় বিক্ষোভকারীরা আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে মনোনয়ন দাবি জানান।একই সাথে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফের  মনোনয়ন বাতিলের দাবি জানান । দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft