মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় : ডা. জাহিদ
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম   (ভিজিট : )
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে, এটি জনগণের পাশে থাকা দল। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়।

বুধবার (২২ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে গড়ে ওঠা শহীদ জিয়াউর রহমানের আদর্শের একটি দল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। এই দল জনগণের পাশে থাকতে চায়। অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবে।

এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft