মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ময়না হত্যা মামলার আসামি হোসেন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যা মামলার আসামি হোসেন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি  বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সঙ্গে এলাকার লোকজনের তর্ক-বিতর্ক হয়। পরে তর্ক-বিতের্কর এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ মারামারি হয়।

পরে একই দিনে রাত সাড়ে ৭টার দিকে ময়না পরিবারের কাজে মনিপুর বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে  বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা হোসেন মিয়া ও তার সহযোগীরা ১২ বছর বয়সী শিশু ময়নাকে এলোপাথারি মারধোর করে। এক পর্যায়ে হোসেন ময়নাকে বল্লম দিয়ে বুকের বাম পাশে গুরুতর আঘাত করে। পরে ময়নার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনার ময়নার মা বাদী হয়ে জেলার বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরে র‌্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে ময়না হত্যা মামলার ১নং এজহারনামীয় আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft