মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শহিদ সাজিদ ভবনের নাম বিকৃত জবি শাখা ছাত্রদলের
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:৫৪ পিএম   (ভিজিট : )
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই শিক্ষকসহ শাখা বাগছাস তিন নেতার উপর হামলার ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের আবেদন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আবেদনে জুলাই অভ্যুত্থানে শহিদ সাজিদ ভবনের নামকে বিকৃত করে 'বিবিএ বিল্ডিং' উল্লেখ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত প্রক্টর বরাবর এক লিখিত আবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

আবেদনপত্রে লেখা হয়, "সম্প্রতি বিবিএ বিল্ডিংয়ের আশেপাশে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যার যথাযথ তদন্ত নিশ্চিত-করতে উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।"

এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি এবিষয়ে জানি না। আমি মিটিংয়ে ছিলাম, আবেদন লেখার তাড়াহুড়োতে এটা ভুলবশত হয়ে গেছে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সিসিটিভি ফুটেজগুলো সংরক্ষণের জন্য দ্রুত আবেদন লেখার সময় ভুলবশত হয়ে গেছে। আর এখানে বিবিএ পড়ানো হয়, এখানে তো আর ইকোনোমিক্স পড়ানো হয় না। তাই এটাকে বিবিএ বিল্ডিং বলা যায়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদিত নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জুলাই অভ্যুত্থানে শহিদ মো. ইকরামুল হক সাজিদ রাখা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft