শনিবার ১৮ এপ্রিল ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-২০ দল ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৫৬৪)
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। তবে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর।

গত কয়েক সিরিজ ধরেই ব্যাট হাতে ফর্মহীন শান্তকে নিয়ে প্রশ্ন ছিল নির্বাচকদের মনে। এবার ব্যর্থতার মাসুল গুণতে হলো দল থেকে বাদ পড়ে। টানা ১৯ ইনিংস ধরে টি-টোয়েন্টিতে ফিফটির দেখা না পাওয়া শান্ত ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন নাঈম। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ডাক পেলেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে স্কোয়াডেও আছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে, সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।

তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও ফিটনেস পরীক্ষায় উতরে জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে স্কোয়াড গঠন করেছে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে গড়া এই দলে আক্রমণভাগে রয়েছেন মুস্তাফিজ, তাসকিন, শরীফুল ও সাইফউদ্দিন। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী ও রিশাদ হোসেন। আগামী ১০ জুলাই, ক্যান্ডির পাল্লেকেলেতে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই। 

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

দলে ফিরলেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

বাদ পড়লেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ

আজকালের খবর/ওআর










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft