রবিবার ২৬ জুলাই ২০২৬
বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:৫৬ পিএম   (ভিজিট : ৪৯২)
বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন ঘটল বিরল ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। আজ (বৃহস্পতিবার) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়। এবার দলটির মালিকানা বুঝে নিলো বিসিবি।

এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলটির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। 

ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। কারণ এর আগপর্যন্ত নানা কর্মকাণ্ডে ফ্র্যাঞ্চাইজিইটির মালিকপক্ষ ছিল সমালোচিত।

আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনের আশা করলেও, বিসিবিকে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলো। 

এর আগে নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস।বিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখনও সব সরঞ্জাম বুঝে পায়নি দলটি। এমনকি তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্প কবে আসবেন সেটিও অনিশ্চিত। 

এ ছাড়া দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় বিপিএল খেলতে আসতে চাচ্ছিলেন না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। কারণ চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি। 

নিয়ম অনুযায়ী- টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা। অথচ এর আগে যখন চট্টগ্রাম র‌য়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করা নিয়ে প্রশ্ন ওঠে, বিসিবি জানায়- তারা অর্থ পরিশোধের শর্ত পূরণ করেছে!

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft