রবিবার ২৬ জুলাই ২০২৬
মালদ্বীপে কাভা কাপ ২০২৫-এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:০০ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ৩:৪৯ পিএম  (ভিজিট : ১২৮০)
বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করবে। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি মালের উদ্দেশে রওনা হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশ নেবে, যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হতে যাচ্ছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান দলের সার্বিক সহযোগিতা প্রদান করে তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেছেন। দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ব্যাপক সহায়তা প্রদান করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ১ম বারের মতো দেশের বাহিরে মেয়েরা খেলতে যাচ্ছে এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। 

ট্রফি নিয়ে ও বিজয়ী বেশে তারা দেশে ফিরবে বলে এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশবাসীর সাপোর্ট ও দোয়া চেয়েছেন ফারুক হাসান। এছাড়াও বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫ এ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft