রবিবার ৩ মে ২০২৬
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ এএম   (ভিজিট : ৯৩২)
রাজশাহীর পুঠিয়ায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পুঠিয়ার জল মলিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ট্রাকটি বাজারের ভেতরে ঢোকার পর হঠাৎ উল্টে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft