শনিবার ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডায় খেলছেন সমিত সোম
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৪:২৩ পিএম   (ভিজিট : ৪৬৫)
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে সমিত সোমের। এবার কানাডার ক্লাব ফুটবলেও বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে বহন করলেন তিনি।

শনিবার (১৪ জুন) রাতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হ্যালিফ্যাক্স ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেয় কাভালরি এফসি। এই ম্যাচে বাংলাদেশের পতাকা সম্বলিত বিশেষ জার্সি পরে মাঠে নামেন সমিত। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের পতাকা তুলে ধরায় প্রশংসায় ভাসছেন সমিত সোম।

ম্যাচের আগে আয়োজিত বিশেষ ফটোসেশনে দেশের পতাকা সম্বলিত সাদা জার্সি পরে ছবি তোলেন তিনি। ‘ওয়ান ইয়ার আউট’ নামক এই আয়োজনটি ছিল আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। 

এতে কাভালরির বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা সম্বলিত জার্সি পরে অংশ নেন। এদিন ম্যাচে শুরু থেকেই খেলেছেন সমিত। তবে ৬৮ মিনিটে তাকে বদলি করে মাঠের বাইরে নিয়ে আসা হয়।

বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সামিতের দল কাভালরি এফসি। শীর্ষে আছে অ্যাথলেটিকো ওতাওয়া, যাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft