মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শ্রীনগরে উত্তর কামারগাঁওয়ে সরকারি খাল দখল
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ১২:৪১ পিএম   (ভিজিট : )
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জগন্নাথ পট্রিতে সরকারি খালের জায়গা দখলের অভিযোগ উঠেছে। উত্তর কামারগাঁও হিসেবে পরিচিত খালটির জগন্নাথ পট্রিতে পাকাস্থাপনা করা হচ্ছে। ওই এলাকার মো. রাজ্জাক শেখের ছেলে মাহাবুব শেখের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এর আগে মাহাবুব শেখ সরকারি খালপাড়ের গাছ বিক্রি করেছন। খাল সংলগ্ন পাকা সড়কের বিপরীত দিকেই মাহাবুব শেখের বহুতল ভবন।

সরেজমিনে গিয়েও দৃশ্যমান খালের জায়গার আরসিসি পিলার নিমাণের পর ইটের দেয়াল করতে দেখা গেছে। কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছেন। মো. জয়নাল নামে একজন শ্রমিক বলেন, মাহাবুব শেখ তাদের এখানে কাজ করতে বলেছেন। তিনি এখন বাড়িতে নেই। এ সময় লক্ষ্য করা যায়, গুরুত্বপূর্ণ খালটির বিভিন্ন স্থানে যে যার মত করে দখল করে নিয়েছে। খাল জুড়ে অসংখ্য টয়েলেটের ট্যাংকি নির্মাণ করে রাখা হয়েছে। এলাকার সচেতন মহল বলেন, দখলসহ নানা কারণেই খালটির পানি প্রবাহের পথ প্রাই বন্ধ হয়ে গেছে। বৃষ্টি মৌসুমেও ঢলের পানি নিস্কাশন হয়না। এতে অতিবৃষ্টি হলে পুরো এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ খালটি দখলমুক্ত করার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে স্থানীয় ইউপি সদস্য রতন কুমার সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

 মো. মাহাবুব শেখের কাছে জানতে চাইলে খাল পাড়ের দুটি গাছ বিক্রির কথা স্বীকার করেন তিনি। তবে তার দাবী গাছ দুটি তিনি লাগিয়েছিলেন। খালের জায়গা দখলের বিষয়ে বলেন সড়ক ভাঙ্গা প্রতিরোধের জন্য খালের জায়গায় পাকাস্থাপনা করছেন। এ ব্যাপারে জানতে ভাগ্যকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কমকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft