মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শ্রীনগরে তারেক রহমানের ৩১ দফার কর্মশালা
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০২ পিএম   (ভিজিট : )
শ্রীনগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের উপর ৩১ দফার কর্মশালা ও নিহত নবম শ্রেণির ছাত্র শেখ রহমতুল্লাহ্ রোমানের পরিবারকে সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে শ্রীনগর ছনবাড়িতে নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলার সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ধীরেন কুদ্দুস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, ছাত্রদলের সহ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আলমগীর আলম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, নারী ও শিশু অধিকার ফোরামের শ্রীনগর উপজেলা কমিটির আহবায়ক সামসুল ইসলাম, সিরাজদিখান উপজেলা কমিটির আহবায়ক মনির হোসেন পিন্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft