মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শ্রীনগরে বাস চাপায় পথচারী নিহত
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : )
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। ওই পথচারীর (পুরুষ) পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় দূরপাল্লার একটি বাস লোকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লোকটি মারা যায়। ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, অজ্ঞাত লাশটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। 

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft