মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৯ পিএম   (ভিজিট : )
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। বুধবার পৌণে ১০ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাইকটির (ঢাকা মেট্রো-ল ৫২৪৮৭৪) চালক মাজহারুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) গুরুতর আহত হয়।

জানা গেছে, মাজহারুল ইসলাম ঢাকার জুরাইন এলাকার মুরাদপুরের মরহুম মো. মোতালেবের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী হাইওয়ে লেনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।

এতে বাইক আরোহী দুজন আহত হন। আহত ওই দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন পুরুষ ও একজন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. মুসা হাসনাত জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আজকালের খবর/ এমকে  







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft