প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৮ পিএম (ভিজিট : )

শ্রীনগরে মো. অনিক (১৬) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় মানসিকভাবে অসুস্থ্য অনিক অভিমান করে আত্মহত্যা করেছে বলে দাবী পরিবারের।
মঙ্গলবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর-বাগান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সে নুর ইসলাম ও শারমিন বেগম দম্পতির একমাত্র পুত্র। প্রতিবেশীরা জানান, অনিকের বাবার বাড়ি পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার শিকারপুর গ্রামে। অনিকের বাবা কুয়েত প্রবাসী নুর ইসলাম বালাশুরে জায়গা ক্রয়সূত্রে ওই এলাকার বাগান বাড়িতে তার পরিবার বসবাস করে। মঙ্গলবার সকালে অনিক তার খালা রানু বেগমের বসত ঘরে আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অনিকের নানি পারুল বেগম বলেন, অনিক মানসিকভাবে অসুস্থ্য ছিল। এর মধ্যে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। এক্সিডেন্টের ভয়ে অনিকের বাবা-মা মোটরসাইকেল কিনে দিতে রাজি হননি। সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল জানান, আত্মহত্যার বিষয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/ এমকে