প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০১ পিএম (ভিজিট : )

শ্রীনগরে ‘রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর’ (আরএসবি) এর উদ্যোগে পিঠা মেলা ও সাংস্কৃতিক উৎসব হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে পিঠা মেলা ও সাংস্কৃতিক উৎসব-২০২৫ বেশ জমে উঠে। দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষের আগমন হয়।
বিক্রমপুরের ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা-পুলি বিকিকিনি ও নৃত্য, গানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে উৎসবটি বেশ জমে উঠে। এ সময় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটির সভাপতি মো. মুহিত ইসলাম, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রিয়ন্তী আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছিবগাতুল্লাহ্ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীতের আমেজে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা মেলায় প্রায় অর্ধশতাধিক পিঠার স্টল বসে।
এদিন পিঠা মেলায় ফেমাস জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিক পরীক্ষা, প্রেসার চেক, ডেন্টাল চেকআপসহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর প্রতিষ্ঠাতা পরিচালক মিতুল হোসাইন এক বিশেষ বার্তায় পিঠা মেলায় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।
আজকালের খবর/ এমকে